ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পর্যাপ্ত সংস্কার হয়েছে, বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার নিয়ে নেতিবাচক বক্তব্য কিছু মানুষের কাছে উদ্দীপকের মতো কাজ করে এবং এতে বাড়তি ভিউ পাওয়া যায়। তবে কোনো সংস্কারই হয়নি—এমন দাবি সঠিক নয়। তিনি বলেন, প্রত্যাশা যদি ১০ হয়, তাহলে অন্তত চারটি অর্জন করা সম্ভব হয়েছে। যদিও পুলিশ সংস্কার যেভাবে করার পরিকল্পনা ছিল, সেভাবে বাস্তবায়ন হয়নি বলে স্বীকার করেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়ায় ব্যাপক পরামর্শ গ্রহণ করা হয়েছে, যা ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময়কার পরামর্শ প্রক্রিয়ার সঙ্গেও তুলনীয়।

তিনি আরও বলেন, শুধু ১০ বছর ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই বিচারক হওয়া যায় না। উচ্চ আদালতেও সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সে সংস্কার উচ্চ আদালত থেকেই আসতে হবে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় সব আইন প্রণয়ন করা হয়েছে। তবে রুল অব ল বা আইনের শাসন পূর্ণভাবে প্রতিষ্ঠা পেতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগবে। আমরা সংস্কারের পথে এগিয়েছি। ভবিষ্যতে নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে জনগণ এর সুফল ভোগ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পর্যাপ্ত সংস্কার হয়েছে, বললেন আসিফ নজরুল

আপডেট সময় : ০২:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬