ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

৬৫ দিন অনুপস্থিত: আবাসনের উপ-পরিচালক বরখাস্ত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

অনুমতি ছাড়া দীর্ঘ ৬৫ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ ফারুকুল ইসলামকে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ছুটি ব্যবহার না করে ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন, যা অনুমোদিত হয়।

অনুমোদিত ছুটির মেয়াদ শেষ হওয়া ১৯ অক্টোবরের পরও তিনি ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে ৬৫ দিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে ধরা হয়েছে। বিধি অনুযায়ী মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তিনি খোরপোষ ভাতা পাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

৬৫ দিন অনুপস্থিত: আবাসনের উপ-পরিচালক বরখাস্ত

আপডেট সময় : ০৪:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬