ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগে বাবা আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২১১০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

শেরপুরের নকলায় নিজের শিশুকন্যা মরিয়ম আক্তারকে (৬) হত্যার অভিযোগে তার বাবা বাবুল মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। একই ঘটনায় তার আরেক কন্যা মিম আক্তার (৪) গুরুতর আহত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত বাবুল মিয়া পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চরবসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবুল মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর বাবুল মিয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। সম্প্রতি তিনি শিশুদের নিয়ে নিজ গ্রামে ফিরে আসেন।

রোববার ভোরে কোনো এক সময় শিশুদের সঙ্গে রাগারাগির একপর্যায়ে বাবুল মিয়া বড় মেয়ে মরিয়মকে হত্যা করেন এবং ছোট মেয়ে মিমকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

আহত মিম আক্তারকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগে বাবা আটক

আপডেট সময় : ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬