ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

মাটি, পানি ও বায়ু রক্ষায় নেত্রকোনায় দুই দিনব্যাপী পরিবেশ কর্মশালা

রানা খান, নেত্রকোনা
  • আপডেট সময় : ১১:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২২৮৮ বার পড়া হয়েছে

গ্লোবাল গ্রিন গ্রান্টস ফান্ড-এর সহযোগিতায় ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে নেত্রকোনার রামেশ্বরপুর রিসোর্স সেন্টারে দুই দিনব্যাপী ‘কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ও ১৯ তারিখ অনুষ্ঠিত এ কর্মশালায় বারসিকের গ্রিন কোয়ালিশন কমিটির নেত্রকোনা অঞ্চলের মদন, কলমাকান্দা, আটপাড়া ও সদর উপজেলা কমিটির প্রতিনিধি, কৃষক, সাংবাদিক, যুবক, কিশোরী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, পরিবেশকর্মী, সরকারি-বেসরকারি প্রতিনিধি ও বারসিক স্টাফসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন, রাজুরবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা, সাংবাদিক ও পরিবেশকর্মী আলপনা বেগম, বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস এবং আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে মো. অহিদুর রহমান বলেন, প্রকৃতিতে বসবাসরত সব প্রাণের সুরক্ষায় পরিবেশ-প্রতিবেশ বিনাশী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। মাটি, পানি ও বায়ু দূষণ রোধে সামাজিক দায়িত্ব বাড়ানোর পাশাপাশি কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সম্মিলিত জনআন্দোলন গড়ে তোলা জরুরি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন পরিবেশ সংরক্ষণে সরকারের গৃহীত আইন, নীতিমালা ও কার্যক্রম তুলে ধরে বলেন, পরিবেশ উন্নয়নমূলক কাজে বারসিকসহ সামাজিক ও পরিবেশ সংগঠনের সঙ্গে সহযোগিতায় অধিদপ্তর সর্বদা প্রস্তুত।
দুই দিনের কর্মশালায় সবুজ আন্দোলন ও গ্রিন কোয়ালিশন, কৃষিপ্রতিবেশবিদ্যা বনাম রাসায়নিক কৃষি, প্রাণবৈচিত্র্য ও জলাভূমির সংকট, নদী-হাওর-খালবিল ও জনমানুষের সম্পর্ক, পরিবেশ আইন ও মানবাধিকার, বাণিজ্যিক কৃষি ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব এবং জলবায়ু ন্যায্যতা বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালার শেষ দিনে চার উপজেলার অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

মাটি, পানি ও বায়ু রক্ষায় নেত্রকোনায় দুই দিনব্যাপী পরিবেশ কর্মশালা

আপডেট সময় : ১১:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬