ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই বন্ধু আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীকে (১৪) কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। আদমদীঘি থানা পুলিশ গত রবিবার রাতে এ ঘটনায় জড়িত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী নেপাল চন্ত্র সরকারের ছেলে শ্রী শিপন কুমার সরকার (২০) ও একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে শ্রী সজল দাস ওরফে সঞ্জয় (১৭) নামের দুই বন্ধুকে গ্রেফতার করেছে। সোমবার ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, আদমদীঘি উপজেলার বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির হিন্দু পরিবারের ওই ছাত্রী গত ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ি বড়আখিড়া মন্ডলপাড়া হতে প্রাইভেট পড়তে যাবার পথে আসামি সজল দাস ওরফে সঞ্জয় তাদের বাড়ি ফাঁকা থাকার কারণে কৌশলে ওই ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল অপর আসামী শ্রী শিপন কুমার সরকার। এরপর আসামিরা ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে দুজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে বললে হত্যা ও তাদের আগে ধারণ করা ছবি ফেসবুকে ছড়িয়ে দিবে বলে ধর্ষণকারীরা হুমকি দিয়ে ছাত্রীকে ছেড়ে দেয়। এ ঘটনার পর রবিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় তার বাবা-মাসহ প্রতিবেশিদের জানালে ছাত্রীর মা বাদী হয়ে রাতে উল্লেখিত ব্যক্তিদের নামে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, আসামিদের ও ভিকটিম ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই বন্ধু আটক

আপডেট সময় : ০১:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬