ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিএমইউজে ফেনীর বুনিয়াদি সাংবাদিকতা কর্মশালা ও আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২১৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও আনন্দ ভ্রমণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত, টেকনাফের শাহপরীর দ্বীপসহ বিভিন্ন পর্যটন এলাকায় এই কর্মসূচি ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সম্পন্ন হয়।

এতে অংশগ্রহণ করেন বিএমইউজে ফেনী জেলার সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আফতাব মমিন ভূঁইয়া, সহ-সভাপতি জহিরুল জাহাঙ্গীর ও শেখ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রোজেন ও কাজী নুরুল আলম নিলু, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মাসুম বিল্লাহ ভূঁইয়া, মিজানুর রহমান, ইসমাইল হোসেন, আবু জাফর হৃদয়, অতিথি সাংবাদিক আতোয়ার রহমান মনির এবং শিক্ষানবীশ সাংবাদিক আফতাব উদ্দিন শাহাদাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৮ জানুয়ারি রোববার বিকেলে কক্সবাজার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল শৈবালে “বুনিয়াদি সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএমইউজে ফেনীর সাংবাদিক নেতারা। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। প্রধান বক্তা ও প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান। এ সময় বিএমইউজে কক্সবাজার জেলা সভাপতি আব্দুল আলীম নোবেলসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৯ জানুয়ারি সোমবার ভোরে কক্সবাজার থেকে টেকনাফের ইনানী সমুদ্র সৈকত, পারকিচর, সাম্পান পাড়া ও নাফ নদীর তীর ঘুরে দেখেন বিএমইউজে ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দ। একই দিন দুপুরে টেকনাফ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাকের বিন ফয়েজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ (আজিজ), সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ইমনসহ অন্যান্য সাংবাদিকরা।

এই প্রশিক্ষণ কর্মশালা ও আনন্দ ভ্রমণ কর্মসূচির সার্বক্ষণিক খোঁজখবর রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।

বিএমইউজে ফেনী জেলার নেতৃবৃন্দ বলেন, এ ধরনের প্রশিক্ষণ ও ভ্রমণ কর্মসূচি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিএমইউজে ফেনীর বুনিয়াদি সাংবাদিকতা কর্মশালা ও আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন

আপডেট সময় : ০১:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬