চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
- আপডেট সময় : ০৩:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার চাড়ালকান্দি এলাকায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ট্রেইলার, ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, লোহার রডবোঝাই একটি ট্রাক ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রেইলার ও একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ট্রাফিক সদস্যরা যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, নিহত ট্রাকচালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন থানায় রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।






















