ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভোটের রিকশা উদ্বোধন ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ তে রায় দিতে হবে – সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব দিয়ে গণভোটে ‘হ্যাঁ’ রায়ে ভোট দিতে হবে। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে সকলে কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের অনুসারী। জাতীয় নির্বাচনে কাকে ভোট দিবেন, তা আপনারা স্বাধীনভাবে ঠিক করবেন। তবে গণভোটে দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের কথা ভেবে হ্যাঁ ভোট নিশ্চিত করতে হবে।”

আজ সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের ‘ভোটের রিকশা’ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য ‘জুলাই সনদ’ গৃহীত হয়েছে। দীর্ঘ আলোচনার মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত গ্রহণের পর ১২টি বিষয়ের ওপর ভিত্তি করে চারটি প্রশ্ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে পারে, এটি উন্নত বিশ্বেও প্রচলিত। তবে আমরা কাউকে ‘না’ ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “সুশাসন চাইলে এবং কর্তৃত্ববাদী সরকার চাই না হলে সংস্কারের পক্ষে থাকতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সুন্দর আগামী ও কর্তৃত্ববাদী শাসনের অবসান নিশ্চিত হবে।” তিনি জানান, ভোটের রিকশা কার্যক্রম ৬৪ জেলায় ৪,৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণবিধি প্রচার করবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আটটি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোটের রিকশা উদ্বোধন ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ তে রায় দিতে হবে – সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় : ০৪:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬