তারেক রহমান কড়াইলবাসীর জন্য উন্নত জীবন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
- আপডেট সময় : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং বলেছেন, “আমাদের রাজনীতি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমি আপনার এলাকার সন্তান। স্বাধীনতা পরবর্তী সময়ে যে বাড়িতে বড় হয়েছি, তা স্বৈরাচারি সরকার ভেঙে ফেলেছিল। এখন আমি আপনাদের পাশে থাকবো।”
তারেক রহমান আরও বলেন, “যিনি আজকের দোয়া মাহফিলের জন্য স্মরণীয়, তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে কাজ করেছেন। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য।”
মানুষের কল্যাণের জন্য তিনি জানান, মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন যাপন করতে পারেন, এজন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়া কৃষি কার্ডসহ অন্যান্য কার্যক্রমেও কড়াইলবাসীর দোয়া চাইবেন।
তিনি বলেন, “দালানের সন্তান যেমন শিক্ষা, স্বাস্থ্য সেবা ও খেলাধুলার সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই সুবিধা পায়, আমরা সে ব্যবস্থা করবো।”
কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “যাদের এখানে দীর্ঘদিন বসবাস, তাদের কাছে ফ্ল্যাট হস্তান্তর করার চেষ্টা করবো।”




























