ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা খোরশেদ

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২১৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  পৌর এলাকার ছায়াবীথি মজনু একাডেমি মাঠে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমের উদ্যোগে  এ কর্মসূচিতে ৯টি ওয়ার্ডে ৮ হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দীন বিপ্লব। এ সময় তিনি বলেন,

“বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই প্রমাণ।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি বলেন,

“শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় তৃণমূলের মানুষের খোঁজ রাখেন। তার পক্ষ থেকেই সাভারে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন,

“মানুষের সুখ-দুঃখে পাশে থাকা বিএনপির রাজনীতির মূল দর্শন। ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, কনকনে শীতে কম্বল পেয়ে অনেকটাই স্বস্তি পেয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা খোরশেদ

আপডেট সময় : ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬