ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভোট শুধু অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বও: রিজওয়ানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২১০১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

তথ্য, সম্প্রচার, পরিবেশ ও বন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোট কেবল নাগরিকের অধিকার নয়, এটি তাদের দায়িত্বও।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০:৩০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “ভোট দেওয়া শুধু নিজের অধিকার হিসেবে দেখার বিষয় নয়। নেতা নির্বাচন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশ পরিচালনার দিকগুলোও বুঝে-শুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

উপদেষ্টা আরও বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। প্রশাসন জনগণের প্রতি জবাবদিহি করবে এবং একক কোনো দল সব সিদ্ধান্ত নিতে পারবে না। বিরোধীদলও নির্বাচনী প্রক্রিয়ায় নির্দিষ্ট ভূমিকা রাখবে।”

তিনি আশ্বাস দেন, গণভোটের মাধ্যমে আইন শৃঙ্খলা নিশ্চিত হবে। “এরপর আর কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মতো অবস্থা থাকবে না, তাই ভোট চুরি বা নির্বাচন প্রভাবিত করার সুযোগ থাকবে না।”

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে শেষ হয়। পরে অম্বিকা মেমোরিয়াল হলে স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পুলিশ সুপার নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোট শুধু অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বও: রিজওয়ানা

আপডেট সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬