শিরোনাম ::
হাদির পরিবারকে ২ কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৫:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শহরিফ ওসমান হাদির পরিবারকে দুই কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা জানান, পরিবারকে ফ্ল্যাটের জন্য এক কোটি টাকা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে, আর বাকি এক কোটি টাকা জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেওয়া হবে।
তিনি আরও বলেন, কিছুক্ষণের মধ্যে পে কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে, আর এ বিষয়ে তিনি অন্য কিছু বলতে চান না।
এদিকে, পদ্মা সেতুর জন্য চালের দাম ২০ টাকা বেড়ে যাওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টা কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শহরিফ ওসমান বিন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ট্যাগস :


























