শিরোনাম ::
সিলেটে বিএনপির জনসভা শুরু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের।
জনসভা শুরুর আগেই আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ভোর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দেন। সব মিছিলের গন্তব্য ছিল আলিয়া মাদ্রাসা মাঠ।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ট্যাগস :




























