শিরোনাম ::
স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধেই আজকের লড়াই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুৎসা রটাচ্ছে। এসব শক্তি কখনোই জনগণের ভোট পাবে না। তারা স্বাধীনতাবিরোধী এবং আজকের রাজনৈতিক লড়াই মূলত তাদের বিরুদ্ধেই।
বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় মির্জা ফখরুল আরও বলেন, গত ১৫ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অসংখ্য মানুষ জীবন দিয়েছে, অনেকেই গুমের শিকার হয়েছে। কিন্তু জনগণ কখনো মাথা নত করেনি। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে, সেটিই নতুন বাংলাদেশের পথচলা।
এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির এই নির্বাচনি জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ট্যাগস :




























