ফেনীতে অবৈধ ইটভাটায় অভিযান ২৩ লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২১৭৬ বার পড়া হয়েছে
ফেনী’র ফুলগাজী উপজেলায় আনন্দপুর ইউনিয়নে দেশ ব্রিকস কে ৭ লক্ষ টাকা, বিসমিল্লাহ ব্রিক্সস ৫ লক্ষ টাকা, জিএম হাটি ব্রিকস ৫ লক্ষ টাকা, হাসানপুর ব্রিকস ৬ লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল।

২২ জানুয়ারি বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জরিমানার পাশাপাশি প্রায় ১ লাখ কাচা ইট ধ্বংস করা হয় এবং হাসানপুর ব্রিকস এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সংযুক্তা দাস গুপ্তা, পরিদর্শক শাওন শওকত, সিনিয়র কেমিস্ট মো. তানবীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযানে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ সহযোগিতা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল বলেন পরিবেশ রক্ষার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।





















