ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের নির্বাচনী পথসভায় হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর

আরাফাত হোসেন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২২২৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাখোরআলী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী পথসভায় হামলা ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই সময় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী পথসভার প্রস্তুতি চলছিল। অভিযোগ রয়েছে, হামলায় নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয় এবং কয়েকজন জামায়াত কর্মী আহত হন।

এ ঘটনায় ড. কেরামত আলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন, বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সাধারণ সম্পাদক মাশির নেতৃত্বে ৪০-৫০ জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালায়। তিনি দাবি করেন, হামলাকারীরা পথসভা শুরুর আগমুহূর্তে নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালায়।

বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. রেজাউল করিম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে পথসভার আয়োজন করছিলাম। মানুষজন আসতে শুরু করলে হঠাৎ করে হামলা চালানো হয়। এ সময় চেয়ার, টেবিল ও মঞ্চের সরঞ্জাম ভাঙচুর করা হয়।”

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ড. কেরামত আলী উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন। তিনি শান্তিপূর্ণভাবে ব্যালটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে কথা কাটাকাটির জেরেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।”

স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য মো. বাদশাহ জানান, পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী মো. শাজাহান মিঞার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের নির্বাচনী পথসভায় হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর

আপডেট সময় : ০১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬