ফ্যামিলি কার্ডের নামে যা দেওয়া হচ্ছে, তা ভুয়া বলে দাবি নাসীরুদ্দীনের
- আপডেট সময় : ০২:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২১০৪ বার পড়া হয়েছে
ফ্যামিলি কার্ড বিতরণের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আমিনবাগ ও চামিলিবাগ এলাকাতেও গণসংযোগ করেন।
তৃতীয় দিনের প্রচারণা শুরুর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও পরে আবার শাপলা কলি প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণায় অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রচারণাকালে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যেসব কার্ড বিতরণ করা হচ্ছে, সেগুলো ভুয়া।’
তিনি আরও বলেন, ‘একটি পক্ষ ভীত হয়ে আমাদের ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করছে। তবে কেউ উসকানি দিলেও আমরা ধৈর্য হারাব না।’
সমস্যা সমাধানভিত্তিক রাজনীতির অঙ্গীকার করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচিত হলে দোকানপাট, বাজারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান অনিয়ম দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।




























