৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার নির্যাতনে শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ০২:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার হরিয়ানা অঞ্চলের ফরিদাবাদে এক শিশুকে পড়াতে না পারায় তার বাবা পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন। নিহত শিশুটি চার বছর বয়সী। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম কৃষ্ণ জয়সওয়াল।
পুলিশ জানিয়েছে, কৃষ্ণ ও তার স্ত্রী ভাড়াবাড়িতে থাকতেন এবং দু’জনেই একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ছেলে-মেয়ের দেখাশোনা পালা করে করতেন তারা। ঘটনার দিন, ২১ জানুয়ারি, কৃষ্ণ তার মেয়েকে পড়াতে বসেছিলেন। শুরুতে শিশুটি এক এক করে বিষয়গুলো লিখছিল। এরপর কৃষ্ণ তাকে অঙ্ক শেখাতে গিয়ে ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা লিখতে বলেছিলেন। শিশুটি কয়েকটি সংখ্যা লিখার পর পরবর্তী সংখ্যা মনে রাখতে পারছিল না।
পুলিশ জানিয়েছে, কৃষ্ণ মেজাজ হারিয়ে মেয়েকে মারধর করেন। এতে শিশুটি গুরুতর আহত হয় এবং মৃত্যু ঘটে। সন্ধ্যায় স্ত্রী বাড়ি ফিরে মেয়ের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং কৃষ্ণকে গ্রেফতার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশুটির মৃত্যু মারধরের কারণে ঘটেছে। ঘটনার তদন্ত চলছে।



























