ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় একটি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রেমিকা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় একটি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ রহস্য উদঘাটন করেছে। হত্যার মূল অভিযুক্ত হিসেবে ৩৯ বছর বয়সী সুফিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

নিহত মো. আনিছ (৩৮) রাউজান উপজেলার চিকদাইর এলাকার বাসিন্দা। বায়েজিদ থানার উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানিয়েছেন, গত ২০ জানুয়ারি রাতে চারতলার মোড় এলাকায় একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের দুটি কাটা হাত পাওয়া যায়। নিহত আনিছ ২০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মরদেহের বাকী অংশ উদ্ধারে তৎপরতা শুরু করে। ২২ জানুয়ারি ভোরে শহীদ নগর এলাকা থেকে সুফিয়া আক্তারকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সুফিয়া হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধের কারণে তিনি আনিছকে হত্যার পরিকল্পনা করেন। ২০ জানুয়ারি বিকেলে পাঠানপাড়ার একটি বাসায় ডেকে এনে পাটার শিল দিয়ে মাথায় আঘাত করা হয় এবং গলা কেটে হত্যার পর মরদেহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় একটি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রেমিকা গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬