ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ জন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়েতে ডাকাতি চালানোর প্রস্তুতিমূলক অবস্থায় পুলিশ সোমবার পর্যন্ত মোট ছয়জনকে আটক করেছে। পুলিশের তথ্যানুযায়ী, প্রথমে তিনজনকে আটক করা হয়, পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন— মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামের মো. কামাল উকিল (৪০), একই উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের শাহ আলম শেখ (৩৫), এবং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মধুয়াকোনা গ্রামের মো. ইনছান মিয়া (২৫)। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ঢাকা শহরে শ্যামপুর এলাকা থেকে মো. রাজু মন্ডল (২৮), মো. নুর আলম (২৩) ও মো. উজ্জ্বল (৩০) আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “গ্রেফতারকৃতরা ডাকাতি করার উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল। তারা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।”

অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া ব্রিজের পাশে ঢাকামুখী লেনে পরিচালিত হয়। শনিবার দুপুরে আটককৃতদের ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ জন

আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬