ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে এয়ার ফ্রান্সসহ একাধিক বিমান সংস্থার ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করেছে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে—এমন মন্তব্যের পর এ অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নেদারল্যান্ডসের জাতীয় বিমান সংস্থা কেএলএম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন শহরে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে।

একই সঙ্গে ইরাক ও ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কেএলএম। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনওএস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংস্থাটি জানায়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফ্লাইট সূচি নিয়ে পরবর্তীতে হালনাগাদ তথ্য জানানো হবে।

কেএলএম জানায়, তারা আপাতত তেল আবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত রেখেছে। পাশাপাশি ইরাক, ইরান, ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করা হবে না। তবে ফ্লাইট স্থগিতের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। বিষয়টি নিয়ে ডাচ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে এনওএস।

এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি সামরিক প্রস্তুতি অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন গণমাধ্যমগুলোর তথ্যমতে, গত সপ্তাহে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ শেষে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইরানের দিকে নজর রাখছি। আমাদের অনেক জাহাজ সেদিকে যাচ্ছে। যদি কিছু ঘটে, তার জন্য আমরা প্রস্তুত থাকতে চাই।”

তিনি আরও বলেন, “আমি চাই না কিছু ঘটুক, তবে আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।” এই বাহিনীকে তিনি ‘আর্মাডা’ ও ‘বিশাল নৌবহর’ হিসেবে বর্ণনা করলেও বলেন, “হয়তো আমাদের এটি ব্যবহার করার প্রয়োজনই হবে না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে এয়ার ফ্রান্সসহ একাধিক বিমান সংস্থার ফ্লাইট স্থগিত

আপডেট সময় : ০৫:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬