ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

একাত্তরে মা-বোনদের ধর্ষণকারীরা এখন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এসেছে’—বিএনপি প্রার্থী মনি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২১৪৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেছেন, যারা একাত্তরে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এখন ভিন্ন প্রতীক নিয়ে রাজনীতিতে সক্রিয় হতে চাইছে। তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত শক্তিগুলো আজ ক্ষমা প্রার্থনার ভাষায় রাজনীতিতে ফেরার চেষ্টা করছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকায় এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, মুক্তিযুদ্ধে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির জন্য যারা দায়ী, তারা এখন নিজেদের অবস্থান বদলে নতুনভাবে রাজনৈতিক মাঠে নামতে চাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমে কি সেই ক্ষতির দায় মেটানো সম্ভব।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তারা জীবনের, সম্পদের ও ধর্ম পালনের নিরাপত্তা চায়। তিনি আশ্বাস দিয়ে বলেন, নির্বাচিত হলে সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তিনি ভোটারদের অতীত ইতিহাস স্মরণ রেখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

চাঁদাবাজি প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, তার সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজ বা অপরাধী জড়িত নেই। বামনা ও পাথরঘাটা এলাকায় খোঁজ নিলেই তার প্রমাণ মিলবে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, নির্বাচিত হলে বরগুনা-২ আসনে চাঁদাবাজির কোনো স্থান থাকবে না এবং অপরাধীদের হয় এ ধরনের কর্মকাণ্ড পরিত্যাগ করতে হবে, নতুবা এলাকা ছেড়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি চাঁদাবাজদের আশ্রয় দেয় না এবং ব্যক্তিগতভাবেও তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

একাত্তরে মা-বোনদের ধর্ষণকারীরা এখন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এসেছে’—বিএনপি প্রার্থী মনি

আপডেট সময় : ০৬:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬