ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার দেশত্যাগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড—বিআইএফপিসিএল) ভারতীয় ৯ জন কর্মকর্তা কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

প্ল্যান্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডাইনিং টেবিলে ওই কর্মকর্তাদের উপস্থিতি না থাকায় কর্তৃপক্ষ তাদের খোঁজ নিতে শুরু করে। একপর্যায়ে জানা যায়, কাউকে কিছু না জানিয়েই তারা প্ল্যান্ট এলাকা ত্যাগ করেছেন। পরে দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়।

এ বিষয়ে প্রকল্প পরিচালক রামানাথ পুজারীকে অবহিত করা হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে জানান, নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখিয়ে ওই কর্মকর্তারা বাংলাদেশ ত্যাগ করেছেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকলেও আগে কখনো তারা নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা কর্তৃপক্ষকে জানাননি। ফলে এমন অজুহাতে হঠাৎ দেশ ত্যাগের ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন কর্তৃপক্ষ।

চলে যাওয়া কর্মকর্তারা সবাই ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত ছিলেন। তারা হলেন—জেনারেল ম্যানেজার (জিএম) প্রতিম বর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন. সুরায়া প্রকাশ রায়, এজিএম কেসাবা পলাকী, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুরেয়া কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্নিবান সাহা এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইমানুয়েল পনরাজ দেবরাজ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, ‘সকালে ডাইনিংয়ে তাদের না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা এভাবে চলে গেলেন, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার দেশত্যাগ

আপডেট সময় : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬