ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ-দখলবাজদের জন্য শেষ দিন—নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই। তিনি বলেন, “একটি পক্ষ আমাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে তারা এতে সফল হচ্ছে না। আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের শেষ দিন হবে।”

এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে সেগুলোর সমাধানে কাজ করার আশ্বাস দেন। নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। ভোটারদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।”

ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যাকে খুশি ভোট দিন, তবে ভেবেচিন্তে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

তিনি আরও বলেন, “কোনো সুবিধা, লোভ বা মিথ্যা আশ্বাসের বিনিময়ে ভোট দেবেন না। চিন্তাভাবনা করে সেই যোগ্য প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থে এলাকার এবং দেশের পরিবর্তন আনতে সক্ষম।”

প্রচারণার সময় নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ-দখলবাজদের জন্য শেষ দিন—নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬