ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে : নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে—এমন অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে তিনি এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তিনি বলেন, একটি রাজনৈতিক দলের বড় ধরনের অনিয়ম প্রশাসনের নজরে আসছে না, অথচ সামান্য বিষয়কে কেন্দ্র করে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের উচিত সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। একই সঙ্গে তিনি বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, একই দিন সকালে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা খিলগাঁও বৌ বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন। পরে তিনি খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

এ সময় ডা. তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে ঢাকা-৯ আসনের নাগরিকদের সকল মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে : নাসীরুদ্দীন

আপডেট সময় : ০২:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬