ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাতক্ষীরায় জামায়াত আমীরের জনসভায় দুই লক্ষাধিক জনসমাগমের আশা : সাংবাদিক সম্মেলনে জেলা আমীর

আব্দুর রাজজাক
  • আপডেট সময় : ০৯:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২১১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের আল-আমিন ট্রাস্টে অবস্থিত জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুলুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে ডা. শফিকুর রহমানের আসন্ন জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, উক্ত জনসভা সফল ও সার্থক করতে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক সমাজ, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি সাতক্ষীরার আপামর জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। জেলা আমীর আশা প্রকাশ করে বলেন, এ জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাতক্ষীরায় জামায়াত আমীরের জনসভায় দুই লক্ষাধিক জনসমাগমের আশা : সাংবাদিক সম্মেলনে জেলা আমীর

আপডেট সময় : ০৯:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬