প্রেমিকের সঙ্গে ভিডিও কলে যুক্ত অবস্থায় শো-রুম কর্মী তরুণীর আত্মহত্যা
- আপডেট সময় : ০১:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
বরিশালে শারমিন আক্তার মিম (২১) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নাহার ম্যানশন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিম বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোড এলাকার একটি কাপড়ের শোরুমে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার মেয়ে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, ঘটনার সময় তিনি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে নাহার ম্যানশনের একটি সাবলেট বাসা থেকে মরদেহ উদ্ধার করে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






















