ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে বন্ধুর মাকে হত্যা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ২১০১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত ছবি

ঝালকাঠিতে নিলুফা ইয়াসমিন (৫০ ঊর্ধ্ব) নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে সজল খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে নিহত নিলুফা ইয়াসমিনের নাক ও কানের স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সজল নিহতের ছেলে ইলিয়াসের বন্ধু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল স্বীকার করেছে, নিলুফা ইয়াসমিনের নাক ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার মধ্যরাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তারা হত্যাকাণ্ডে জড়িত সজলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সোমবার ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবারসহ এলাকার নারী-পুরুষ।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সকালে ঝালকাঠি পৌর এলাকার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তার নাকে রক্তের দাগ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, নিহতের ছেলে ইলিয়াসের বন্ধু সজলের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার বসতঘর থেকে নিহতের নাক ও কানের স্বর্ণালংকার এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে বন্ধুর মাকে হত্যা, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬