ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাবনায় নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২১০৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পাবনা-৫ (সদর) আসনের বুদেরহাট এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নারী কর্মীরা বাধা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী কর্মীদের অভিযোগ, তারা জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাইতে ওই এলাকায় গেলে স্থানীয় কয়েকজন তাদের বাধা দেন। তারা দাবি করেন, এটি বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের এলাকা এবং সেখানে জামায়াতের পক্ষে প্রচারণা চালানো যাবে না। এ সময় নারী কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে আরও লোকজন এসে তাদের ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করেন। পরিস্থিতি শান্ত করতে ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সুলতান এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং নারী কর্মীদের কিছু সময় আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ভোট চাওয়ার অধিকার সবার রয়েছে। অথচ এ ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে অভিযোগের বিষয়ে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান, ঘটনাস্থলে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পাবনায় নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ

আপডেট সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬