ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

‘কারো বিরুদ্ধে নয়, আমরা সিস্টেমের বিরুদ্ধে’—নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

কারোর বিরুদ্ধে নয়, বরং বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধেই তাদের রাজনৈতিক অবস্থান—এমন মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশনে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে প্রতি স্তরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বিদ্যমান। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, আমরা এই সিস্টেমের বিরুদ্ধে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হলে অবকাঠামোগত পরিবর্তন জরুরি। তবে কেউ কেউ সিস্টেম পরিবর্তনের বদলে পুরোনো ব্যবস্থার নব্য পাহারাদার হয়ে থাকতে চায়।

তিনি আরও বলেন, আমরা কাউকে উস্কানি দেইনি। আমি কোনো বিএনপি নেতার পায়ে পা দেইনি। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে গিয়েছিলাম, কিন্তু তারা এসে আমাদের কার্যক্রমে বাধা দিয়েছে।

সিমপ্যাথির রাজনীতিতে বিশ্বাস করেন না উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সিমপ্যাথির রাজনীতি করি না। করলে রাস্তায় গিয়ে শুয়ে পড়তাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘কারো বিরুদ্ধে নয়, আমরা সিস্টেমের বিরুদ্ধে’—নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬