ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে ৫ বছরের শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ২১০২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামে পাঁচ বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, সন্ধ্যার কিছু আগে শিশুটি তার বাড়ির পাশের একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে সে গর্তে পড়ে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নলকূপের গর্তটি কতটা গভীর, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও শোনা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে ৫ বছরের শিশু নিখোঁজ

আপডেট সময় : ০৭:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬