ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শেরপুর-৩ আসনে প্রার্থী বাদলকে হত্যার উদ্দেশ্যেই সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ২১১২ বার পড়া হয়েছে

শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলকে হত্যার উদ্দেশ্যেই শেরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের উস্কানিতেই এ সহিংসতা সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণ ও উস্কানির ফলেই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলকে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার স্থান নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহত হন।

এ ঘটনার প্রতিবাদে সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শেরপুর-৩ আসনে প্রার্থী বাদলকে হত্যার উদ্দেশ্যেই সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

আপডেট সময় : ০২:০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬