ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১২ জন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২১০১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার জন্য দুই দলই একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।
জামায়াতে ইসলামী প্রার্থীর মিডিয়া সেলের প্রধান নুরুল করিম অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কর্মীরা বাধা দেয় এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জামায়াতের সাতজন কর্মী আহত হন। আহতরা হলেন— ফয়জুল্লাহ, ইমন, আব্দুল হালিম, শাহে আলম, রায়হান, শামীম ও তানজিল। ঘটনার প্রতিবাদে টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামী তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল করে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি পাল্টা দাবি করেছে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, সকাল সাতটার দিকে জামায়াতের কিছু কর্মী বিএনপির এক কর্মীর বাড়িতে প্রচারণায় যান। সে সময় বাড়ির এক নারী গোসল করছিলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বিএনপির চার থেকে পাঁচজন কর্মী আহত হন। তিনি আরও দাবি করেন, পরিস্থিতি শান্ত হওয়ার পর জামায়াতের কর্মীরা এলাকায় জড়ো হয়ে মহড়া দেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গণসংযোগকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ থাকলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জানাতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১২ জন

আপডেট সময় : ১২:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬