ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচনে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এমনটাই জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অবস্থিত বেইজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কর্নেল এস এম আবুল এহসান জানান, নির্বাচনের সময় কোনো মহল যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তিনি বলেন, “নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত সংযতভাবে বল প্রয়োগ করা হবে।”

তিনি আরও জানান, এই প্রথমবারের মতো বিজিবি তল্লাশি কার্যক্রমে বিশেষ ডগ স্কোয়াড ব্যবহার করবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে।

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবির সদস্যরা বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬