ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

মৎস্য ঘেরের বেড়িবাঁধে টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তেঁতুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙা গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুর রহমান সবুজ (৩৫) এবং তেঁতুলডাঙা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫)।

স্থানীয়রা জানান, শিয়াল ও চোরের উপদ্রব থেকে রক্ষা করতে মনিরুল ইসলাম নিজস্ব মৎস্য ঘেরের বেড়িবাঁধের চারপাশে বিদ্যুতের তার সংযোগ দেন। ওই বেড়িবাঁধে টমেটোর আবাদ করা হয়েছিল।

শনিবার সকালে মনিরুল ইসলাম ঘেরের বেড়িবাঁধে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তার চিৎকার শুনে পাশের ঘের থেকে আব্দুর রহমান সবুজ তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় আবু সাঈদ বাঁশ দিয়ে বিদ্যুতের তার সরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত সবুজের মা মমতাজ বেগম ও মনিরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম জানান, বাদ জোহর নিজ নিজ গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬