ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে জুয়েলকে আটক করেছে পুলিশ। রোববার (আজ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুয়েল (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করতেন। শনিবার রাতেও বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করে জুয়েল ধারালো অস্ত্র দিয়ে তার বাবার ওপর হামলা চালান।

রমজান আলীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে জুয়েলকে ধরে ফেলেন। পরে গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬