ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ: বঙ্গভবনে প্রতিনিধি দল পাঠাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। দলটি জানায়, বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করেই এই সাইবার হামলা চালানো হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।

দলটির দাবি, একটি ফিশিং মেইলের মাধ্যমে হ্যাক করা অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ে নারীবিদ্বেষমূলক পোস্ট করা হয়, যা ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে এবং সরকারি ই-মেইলের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।”

এর আগে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান জানান, বঙ্গভবনের ই-মেইল থেকে গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানো হয়েছিল এবং ‘Case-Study-Election.accdr’ নামের ফাইল ক্লিক করার মাধ্যমে হ্যাকিং ঘটেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ: বঙ্গভবনে প্রতিনিধি দল পাঠাচ্ছে জামায়াত

আপডেট সময় : ০৩:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬