ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাওরে অজ্ঞাতনামা মরদেহ পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

সিলেটের জকিগঞ্জে হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন এবং গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওরে স্থানীয়রা প্রথম মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির বিভিন্ন স্থানে আগুনের চিহ্ন দেখা গেছে এবং গলায় রশি প্যাঁচানো ছিল। ঘটনাস্থলে লাশের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে, যা ঘটনায় রহস্য বাড়িয়েছে। পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তি মধ্যবয়সী একজন পুরুষ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত করা যাবে। পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাওরে অজ্ঞাতনামা মরদেহ পাওয়া গেছে

আপডেট সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬