ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ভোটের ফলাফল প্রভাবিত করতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকজন: মির্জা আব্বাস

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৩৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

একটি দল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি—এমন অভিযোগ তুলে বিএনপিকে নিয়ে সকাল–বিকাল অশালীন ভাষায় গালাগালি করা হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের সহযোগী সংগঠন এনসিপি—এ কথা ইউনূস নিজেই স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে জামায়াত ও এনসিপিই নির্বাচন পরিচালনা করছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা জামায়াতপন্থীরা ভোটের ফলাফল পাল্টে দিতে পারে। একই সঙ্গে কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা।

মির্জা আব্বাস আরও বলেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। সেই চেষ্টা ব্যর্থ হলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ভোট কারচুপির শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমি মারাত্মকভাবে ভোট কারচুপির আশঙ্কা দেখছি। একটি পক্ষ জনগণের ভোটের রায় পাল্টে দিতে পারে।” তিনি আরও বলেন, বিএনপি একটি জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এই বাস্তবতা তারা মানতে পারছে না।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হলে তা মেনে নেওয়া হবে না। মিথ্যা ও ষড়যন্ত্র করে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। ভোটের ফলাফল নিয়েই বিএনপি ঘরে ফিরবে বলে জানান মির্জা আব্বাস।

তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

বিরোধীপক্ষের উদ্দেশে অভিযোগ তুলে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ফাঁদ পাতা হচ্ছে। তবে নির্বাচনের আগে কোনো ধরনের গণ্ডগোল করতে চান না বলে জানান তিনি। প্রয়োজনে নির্বাচনের পর আইনগত ও রাজনৈতিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন মির্জা আব্বাস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভোটের ফলাফল প্রভাবিত করতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকজন: মির্জা আব্বাস

আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬