তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তার বদলি
- আপডেট সময় : ০৭:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
কাস্টমস বিভাগের কমিশনারসহ মোট ৩৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, পাঁচজন অতিরিক্ত কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপন ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি ৫ ফেব্রুয়ারি জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের কেউ ঢাকার বিভিন্ন দপ্তর থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে এবং কেউ দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় বদলি হয়েছেন।
বদলিকৃত তিন কমিশনার হলেন— আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) এবং মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।
চার যুগ্ম কমিশনার হলেন— মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।
অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি হওয়া পাঁচ কর্মকর্তা হলেন— কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া।
আটজন উপ-কমিশনার হলেন— মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।
এ ছাড়া বদলিকৃত ১৮ জন সহকারী কমিশনার হলেন— শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, এ কে এম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।


























