ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আধিপত্যবাদকে বিদায় জানানো সম্ভব হবে এবং ফ্যাসিবাদ আর ফিরে আসবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী কর্মসূচি ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ উপলক্ষে কাহালু স্টেশন বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল বর্তমানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তবে তাদের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে কোনো মিল নেই। তিনি দাবি করেন, অতীতেও ওই দল বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং তাদের শাসনামলে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ওই দলের শাসনামলে দেশের অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির ইতিহাস রয়েছে, তারা যখন দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলে, তখন জনগণের সচেতন হওয়া প্রয়োজন। আবেগ নয়, বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে দলের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি

আপডেট সময় : ০৩:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬