ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জাতীয় পার্টির কয়েক শত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গাজীপুর মহানগরীতে শতাধিক জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিমপুর থানায় বিএনপির আয়োজিত এক নির্বাচনী বৈঠকে তারা দলটির সঙ্গে যুক্ত হন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

এদিন সকালেও শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সিনিয়র সহসভাপতি মো. ফারুক খান এবং কাশিমপুর থানা জাপার সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। বিএনপি নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করেন।

নবাগত নেতারা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে তারা জাপা ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

নবাগতদের স্বাগত জানিয়ে শওকত হোসেন সরকার বলেন, “দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপিতে যোগদান করায় গাজীপুর মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে। তারেক রহমানের নেতৃত্ব, দলীয় ৩১ দফা বাস্তবায়ন এবং দেশের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করায় গাজীপুর-১ আসনের ধানের শীষ প্রার্থীর বিজয় আরও সহজ হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতীয় পার্টির কয়েক শত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

আপডেট সময় : ০৫:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬