ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পরকীয়ার জেরে কন্যা হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

গোপালগঞ্জ সদরে পরকীয়ার জেরে নিজের তিন বছর বয়সী কন্যাসন্তানকে হত্যার পর পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেতু বেগম (২৫) নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনার প্রায় ২০ দিন পর নিহত শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মা সেতু বেগমকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নানী পারভিন আক্তার জানান, কাতারপ্রবাসী রুবেল শেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ফারিয়াকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। এ সময় টিকটকের মাধ্যমে ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামের এক যুবকের সঙ্গে সেতু বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, পরকীয়া প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার করার উদ্দেশ্যে প্রায় ২০ দিন আগে সেতু বেগম তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন। পরে শিশুটির মরদেহ একটি ট্রাংকে ভরে ঘরে তালা লাগিয়ে তিনি পালিয়ে যান।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে নিহত শিশুর নানী বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ সেতু বেগমকে গ্রেপ্তার করে। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির তালা ভেঙে ট্রাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পরকীয়ার জেরে কন্যা হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬