ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সুষ্ঠু নির্বাচন নিয়ে ঝুঁকি রয়ে গেছে: টিআইবি

জুবায়ের শাহরিয়ার
  • আপডেট সময় : ০২:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া নিয়ে ঝুঁকি রয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, যৌথ বাহিনীর অভিযান চলমান থাকলেও দেশের নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ফলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে উদ্বেগ রয়ে গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ টাইমসের ২১ জন কর্মীকে তুলে নেওয়ার ঘটনা দেশের সাংবাদিকতার জন্য অত্যন্ত নেতিবাচক ও মধ্যযুগীয় পদ্ধতির বহিঃপ্রকাশ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির আহ্বান জানান।

এ সময় ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটে বিজয়ী হলে চার মূলনীতি বাতিল হয়ে যাবে—এ ধরনের প্রচারণা সম্পূর্ণ হাস্যকর, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেড় বছর পার হলেও উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করতে না পারা একটি নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সুষ্ঠু নির্বাচন নিয়ে ঝুঁকি রয়ে গেছে: টিআইবি

আপডেট সময় : ০২:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬