ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব: তারেক রহমান
- আপডেট সময় : ০৫:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, “আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করব। এতে সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে। এছাড়া বয়োজ্যেষ্ঠরা এবং মা-বোনেরা প্রয়োজনে মাঠে হাঁটাচলা করতে পারবেন।”
তিনি আরও বলেন, “এলাকার মানুষের আরেকটি দাবি অনুযায়ী, ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত রাস্তা ৬০ ফিট প্রশস্ত করা হবে।”
তারেক রহমান যোগ করেন, “আমি এলাকার সন্তান, আপনাদের সন্তান। ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। আমাকে এই এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ দেবেন। তাই ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাই।”
সভা শেষে তিনি বলেন, “আজ আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা সুস্থ ও ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই এলাকা এবং সমগ্র দেশের মানুষের জন্য কাজ করতে পারি।”




























