ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই। উত্তরের দুর্গম ও চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন। কোথাও যদি কোনো অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটে, আমাদের জানাবেন—আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”

তিনি আরও জানান, রংপুর বিভাগের ছয় জেলার সীমান্ত এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীও মোতায়েন করা হবে। নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে এলাকায় যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের মতবিনিময় সভায় বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ মাঠ প্রশাসন, গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬