ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সরিষা ক্ষেত থেকে গানপাউডার ও বোমা তৈরির উপকরণ উদ্ধার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন নির্বাচনে নাশকতা চালানোর উদ্দেশ্যে রাখা বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে র‍্যাব। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আসাদুল মণ্ডলের সরিষা ক্ষেত থেকে ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডারসহ বিভিন্ন বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

র‍্যাব-০৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করে এসব উপকরণ উদ্ধার করেছে। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়। উদ্ধারকৃত উপকরণে রয়েছে ছোট পাথর, কাঁচের গুড়া, লোহার পেরেক, লাল রংয়ের কসটেপ, প্লাস্টিকের জর্দার কৌটা ও গ্যাস লাইটার।

প্রাথমিক ধারণা অনুযায়ী, আসন্ন নির্বাচনে নাশকতা চালানোর উদ্দেশ্যে এসব বোমা তৈরির উপকরণ রাখা হয়েছিল। আইনি ব্যবস্থা গ্রহণের পর এগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সরিষা ক্ষেত থেকে গানপাউডার ও বোমা তৈরির উপকরণ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬