ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১২৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে জামালপুরের মেলান্দহে নূরনবী হোসেন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে জান্নাতুল (১৪) ও বড় ভাই বিল্লাল হোসেন (৪৫) আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মেলান্দহ পৌরসভার দেওলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরনবী হোসেন ওই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত ছোট ভাই মো. আলম মিয়া (৩৪) দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

স্থানীয়রা জানান, নূরনবী ও আলম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন নূরনবীর ছোট মেয়ে তার দাদীর কাছে গেলে আলম মিয়া তাকে বাড়ি থেকে বের করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আলম মিয়া ছুরি নিয়ে নূরনবীর পেটে আঘাত করেন। আহত নূরনবীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ সময় বড় ভাই বিল্লাল ও নূরনবীর মেয়ে জান্নাতুলও আহত হন।

নিহতের স্ত্রী শাপলা বেগম বলেন, “ঘটনার পর আমার স্বামী মারা গেছেন। আমার তিন মেয়ে, আমি এখন কী করব, জানি না। আমি চাই এর সঠিক বিচার হোক।”

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত আলম মিয়া ঘটনার পর পরিবারসহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

আপডেট সময় : ০৪:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬