ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মজীবী মানুষের ব্যাপক চাপ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৭৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ভোট শেষে কর্মস্থলে ফেরা মানুষের ব্যাপক চাপ দেখা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই দুই ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে এ সময় বাসসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

ঘাট সংশ্লিষ্টরা জানান, ভোট দিতে নিজ এলাকায় যাওয়া মানুষ এখন কর্মস্থলে ফিরছেন। যাত্রীদের চাপ থাকলেও বড় ধরনের যানজট বা দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়নি। তবে অনেক যাত্রীকে লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে নদী পার হতে হচ্ছে।

ফেরিঘাটে আসা যাত্রীরা জানান, উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তারা কর্মস্থলে ফিরছেন।

ঢাকাগামী যাত্রী বলেন, “উদ্দীপনার মধ্যেই ভোট দিয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এখন আবার ঢাকায় ফিরছি। আগামীকাল কর্মস্থলে যোগ দিতে হবে।”

আরেক যাত্রী বলেন, “ভোট ও সাপ্তাহিক ছুটি একসঙ্গে হওয়ায় বাড়ি আসা সহজ হয়েছিল। তবে ফেরার পথে বাস ও অন্যান্য যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি ও ৩৩টি লঞ্চ চালু রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট নৌরুটের মহাব্যবস্থাপক (জিএম) সালাম মিয়া বলেন, যাত্রী ও যানবাহনের চাপ মোকাবিলায় সব ফেরি ও লঞ্চ সচল রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মজীবী মানুষের ব্যাপক চাপ

আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬