ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ১১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার, মামলা করবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় নিহত দুজনের মরদেহ প্রায় ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় মকবুল হোসেনের ছেলে আবুল কালাম ওরফে কালুর বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বিস্ফোরণের কারণে মরদেহগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন দুটি পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা শনাক্ত করতে পারলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নির্ধারণ করা হবে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের ওপর নজরদারি রাখা হচ্ছে। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ১১ ঘণ্টা পর মরদেহ উদ্ধার, মামলা করবে পুলিশ

আপডেট সময় : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬